শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া শুরু

0

চট্টগ্রাম প্রতিনিধি : শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে পুলিশের ক্যাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে। হাউজিং সোসাইটি এলাকায় আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে সমিতির অনুরোধের প্রেক্ষিতে পুলিশ প্রশাসন এই তৎপরতা শুরু করেছে। দুপুরে শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিএমপি’র বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীনসহ পুলিশ কর্মকর্তারা।
এসময় তারা হাউজিং সোসাইটির লে আউট প্ল্যান দেখেন এবং সম্ভাব্য স্থান নির্বাচন করেন।
এসময় চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর চেয়ারম্যান স্বপন মল্লিক, ভাইস চেয়ারম্যান সমীর কান্তি বড়–য়া, কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ সহ হাউজিং সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সমিতির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে ক্যাম্প স্থাপনের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি হাউজিং সোসাইটি এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ মুলক কর্মকান্ড বন্ধে কার্যকর ভুমিকা রাখার আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.