নবম উইকেটে প্রতিরোধের চেষ্টা করছিল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ও অ্যাস্টন এগার এই উইকেটে করেন ৪৯ রান। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত এই উইকেটের পতন ঘটালেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় ১৯৩ রানে নবম উইকেটের পতন হয়|
তিন উইকেটে ১৮ রান নিয়ে রবিবার দ্বিতীয় দিনে ফের প্রথম ইনিংসের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সাকিব-মিরাজের বোলিং নৈপুণ্যে দ্বিতীয় দিনেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। এমনকি রেনশো (৪৫) ছাড়া টপ অর্ডারে কেউ দুই অঙ্কেও পৌঁছতে পারেননি। তবে টেল-এন্ডাররা এসে অস্ট্রেলিয়ার পক্ষে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত স্কোর ৯ উইকেটে ২১৬ রান।
এর আগে প্রথম দিনে সাকিব-তামিমের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৬০ রান।