Tuesday, September 22

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার দেবে সিটি ইন্স্যুরেন্স

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসাবে ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ দেয়া হবে। এ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুন। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫০ পয়সা। আর শেষ হিসাব বছর শেষে এই সাধারণ বীমা কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ৬০ পয়সা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.