Sunday, August 23

শোকাবহ আগস্টের প্রথম দিনে টুঙ্গিপাড়ায় জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দ

0

শোকাবহ আগস্টের প্রথম দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ জাতীয় সংগঠন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়াও চট্টগ্রাম থেকে নির্বাচিত বিএফইউজে নেতৃবৃন্দও বঙ্গবন্ধুর সমাধিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিশেষ মোনাজাত ও শ্রদ্ধার্থে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁরা ১৫আগস্টের শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের শান্তি কামনা করেন।

পূস্পস্তক প্রদান ও মোনাজাত কালে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব মহসিন কাজি, নির্বাহী সদস্য নুরে জান্নাত আখতার সীমা, শেখ মামুন, আযহার মাহমুদ , ডিইউজের প্রচার সম্পাদক জিহাদুর রহমান প্রমুখ।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপিও পৃথকভাবে পূষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান। এসময় সিনিয়র সাংবাদিক
জাহিদুজ্জামান ফারুকসহ খুলনা, বগুড়া, যশোর সহ বিএফইউজে’র অঙ্গ ইউনিয়ন গুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.