Wednesday, September 16

শোলাকিয়ায় শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজনে ড্রোন ব্যবহার হবে

0

কিশোরগঞ্জের শোলাকিয়ায় শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। প্রস্তুত করা হয়েছে ঈদের জামাতের জন্য। মঙ্গলবার বিকালে পুলিশের পক্ষ থেকে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়।

জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ সময় পুলিশকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

নিবিড়ভাবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ঈদগাহে ড্রোন ব্যবহার করা হবে। বিকালে ঈদগাহে পরীক্ষামূলকভাবে ড্রোন উড্ডয়নের পর সার্বিক নিরাপত্তা নিয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ঈদগাহে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.