Sunday, September 13

মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় সি. আর.ইউ নেতৃবৃন্দ বলেন
শোষিত, বঞ্চিত, মেহনতী মানুষের অধিকার আদায়ে আমৃত্যু সংগ্রাম করেছেন মাওলানা ভাসানী

0

মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী শোষিত, বঞ্চিত মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে আমৃত্যু সংগ্রাম করেছেন। তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে তার ভুমিকা জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। কৃষক আন্দোলনের নেতা হিসেবে তার রাজনৈতিক জীবনের শুরু। তিনি সবসময় রাজনীতি করেছেন অধিকার বঞ্চিত মানুষের জন্য।

আজ(শনিবার) সকাল ১১টায় চেরাগী পাহাড়স্থ সংগঠন কার্যালয়ে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির কর্তৃক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ৪২তম মৃত্যু বার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ একথা বলেন। সংগঠনের সভাপতি কিরণ শর্মার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রাশেদুল আজীজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক শাহীন, অর্থ সম্পাদক মোঃ নুরুল কবির, প্রচার সম্পাদক রাজীব রাহুল, আপ্যায়ন সম্পাদক আবছার রশিদ আইয়্যুব, নির্বাহী সদস্য মোঃ আলমগীর, সদস্য মোসলেহ উদ্দিন বাহার, এসডি জীবন, রাজু আহম্মেদ, মোঃ শরিয়ত উল্লাহ মানিক, মোঃ নুর হোসেন প্রমূখ।
বক্তাগণ আরো বলেন, তিনি বাংলাদেশের মানুষের কাছে “মজলুম জননেতা” হিসাবে সমধিক পরিচিত। ১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তিনি বিশিষ্ট ভূমিকা পালন করেন। মাওলানা ভাষানী অতি সাধারণ জীবন যাপন করতেন। তিনি সবসময়ই মেহনতী মানুষের জন্য সংগ্রাম করতেন। মহান স্বাধীনতা যুদ্ধে তার ভুমিকা, মুক্তিকামী মানুষ উজ্জিবীত হয়েছিল। মাওলানা ভাষানীর মতো আদর্শ ও দেশে প্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে। দোয়া কামনায় মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.