
বিশ্বকাপে এমন থ্রিলার ম্যাচ কি কখনো দেখেছে বিশ্ব? ক্ষণে ক্ষণে রঙ বদলানো, বলে বলে দৃশ্যপটের পরিবর্তন, ক্লাইম্যাক্স-অ্যান্টি ক্লাইম্যাক্সÑ উত্তেজনার কোন মসলা ছিল না গতকালের বিশ্বকাপের ফাইনালে! কী জানি হয়! কী জানি হয়! টান-টান স্লায়ুক্ষয়ী রোমাঞ্চকর এক ফাইনাল উপহার দিয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। বিশ্বকাপের অতীতের সব ফাইনালকে মিথ্যা প্রমাণ করে ইতিহাসের সেরা উপভোগ্য একটি ম্যাচ উপহার দিল দল দুটি। লর্ডসে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতার গৌরব অর্জন করল ইংলিশরা।
অনেক নাটকীয়তার জন্ম দিয়ে ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছেন ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। এমন রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর ফাইনাল আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। এই আসরটি টাকার অঙ্কে পুরস্কারের তুলনায় ছাপিয়ে গেছে অন্য আসরগুলোকেও।
ম্যাচ গড়াল সুপার ওভারে
লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল গড়াল সুপার ওভারে। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ২৪২ রানের প্রয়োজন ছিল, নির্ধারিত ওভার শেষ তারা নিউজিল্যান্ডের সমান ২৪১ রান করে।
বোল্টের করা শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম দুই বলে ডট দেন স্টোকস। পরের বলেই ছয় মেরে ম্যাচ জমিয়ে দেন তিনি। এরপরে অতরিক্ত চারের কারণে ম্যাচ হেলে যায় ইংল্যান্ডের দিকে। শেষ বলে রান প্রয়োজন থাকলেও ইংল্যান্ড নিতে পারে এক রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
লর্ডসে আগে ফিল্ডিং করে বোলারা কিউইদের কম রানে বেঁধে অর্ধেক কাজ সেরে ফেলেছিলেন। এবার দায়িত্ব ছিল ব্যাটসম্যানদের হাতে। ৩০০ বলে মাত্র ২৪২। রান উৎসবের এই বিশ্বকাপে এটা ব্যাপার ছিল না। কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাঝে পথ থেকে ছিটকে যায় ইংলিশরা।
রান তাড়া করতে নেমে ৯০ রান না করতেই হারিয়ে ফেলে চার উইকেট। দলিয় ৫৯ থেকে ৮৬ রানে মধ্যেই ইংল্যান্ড রুট-বেয়ারস্টো-মর্গানের উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে খুব দ্রুতই স্টোকস-বাটলারের ব্যাটে ধাক্কা সামলে উঠে ইংল্যান্ড। ৫ম উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে নিয়ে আসেন জয়ের দ্বার প্রান্তে। তবে বাটলার (৫৯) আউট হয়ে গেলে কিছুতা বিপদে পড়ে ইংলিশরা। এরপর ওকস মাঠে এসে দ্রুত ফিরে গিয়ে বিপদে ফেলে দেন ইংলিশদের।
দুই ওপেনার রয়-বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১৭ ও ৩৬ রান করে। ফাইনালের মাহরণে সে ব্যর্থ ছিলেন জো রুট ও মরগ্যান। দুজনের কেউই দেখেননি দুই অঙ্কের মুখ।
৩০ মে শুরু হয়েছে বিশ্বকাপ। গতকাল ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছেন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। চলতি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করছেন ইয়ন মরগ্যানরা।
চলতি বিশ্বকাপে লর্ডসে হওয়া সবগুলো ম্যাচেই আগে ব্যাট করা দল কখনো হারেনি। তাই টস জিতে ব্যাট করার সুযোগ হাতছাড়া করেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আজ রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।