Friday, November 6

শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

0

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শ্যামপুরে লাকী টেক্সটাইল নামক একটি মিলের তিনতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ছয়তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন নেভানোর কাজ প্রায় শেষের দিকে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, এ ঘটনায় অন্তত ৫০ জন ওই টেক্সটাইল মিলের ছাদে আটকা পড়ে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.