Friday, November 6

শ্যামপুরে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

0

রাজধানীর শ্যামপুরের লাকি টেক্সটাইলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন পুরোপুরি নির্বাপণের জন্য তারা কাজ করছেন।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার পর কারখানায় থাকা অন্তত ৪০-৫০ জন ছাদে উঠে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর মাহমুদুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.