Thursday, September 3

শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে ইমতিয়াজ বুলবুলের মরদেহ

0

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বরেণ্য গীতিকার, সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নেয়া হবে । বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সেখানে রাখা হবে এই শিল্পীকে।

দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হবে তার প্রথম জানাজা। বিকেলে বরেণ্য এ শিল্পীর মরদেহ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের কথা রয়েছে।

মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার বয়স হয়েছিল ৬৩ বছর। আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন ও সুর করেছেন। সংগীত পরিচালনা করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও পেয়েছেন একুশে পদক, রাষ্ট্রপতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.