Saturday, August 29

শ্রীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

0

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের প্রধানের চালা এলাকার বাঁশ ঝাড়ের পাশের একটি পুকুর থেকে শুক্রবার (২১ জুন) সকাল ১০ টার দিকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
অজ্ঞাত নারীর গায়ে লাল রঙের সেলোয়ার কামিজ ছিল। বয়স আনুমানিক ২০ বছর।

স্থানীয়রা জানান, সকালে পুকুর পাড়ের পাশ দিয়ে যাওয়ার পথে কয়েকজন পুকুরে ভেসে থাকা লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন,স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নাম পরিচয় বিহীন অজ্ঞাত লাশ উদ্ধার করেছে। অজ্ঞাত লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.