শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আনসার ভিডিপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।সোমবার বেলা ১১টায় নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপ-পরিচালক মোঃ ফিরোজ খান।
এসময় আরো উপস্থিত ছিলেন আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট আব্দুল্লাহ আল হাদী, সার্কেল এডজুটেন্ট মোঃ হেলাল উদ্দীন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা জাহানারা বেগম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক নূর নবী,আনসার ভিডিপি কমান্ডারও আনসার সদস্য বৃন্দ।