Wednesday, August 19

শ্রীপুরে এক’শ দরিদ্র পরিবার উপহার পেল খাদ্যসামগ্রী

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর: প্রাণঘাতি করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে হতদরিদ্র গরিব পরিবারের মাঝে দেখা দেয় নানা সমস্যা। হাট-বাজার বন্ধ ঘোষণা করা হলে দেখা দেয় খাদ্যদ্রব্যের সমস্যা। এমন মহামারি দুর্যোগপূর্ণ সময়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ও তেলিহাটি ইউনিয়নের হতদরিদ্র এক’শ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন ব্যারিস্টার মোঃ মামুন খান। তিনি শ্রীপুর উপজেলা যুবলীগের একজন সৎ ও আদর্শ কর্মী।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ধামলই, আবদার,উদয়খালী এলাকায় ‘‘সামাজিক দূরত্ব বজায় রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’’ এই স্লোগানকে সামনে রেখে এক’শ পরিবারের মধ্যে চাউল, ডাল,তেল,লবন,পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেন।

ব্যারিস্টার মামুন খান বলেন, এভাবে একে-অপরের প্রতি সহানুভূতি দেখানো প্রতিটি সচেতন নাগরিকের দরকার। আজকে আমরা হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। এই মানবতা দেখে অন্যরা এধরনের কাজে উৎসাহী হবে।তিনি আরো বলেন, আমরা শুধু আজকে এ কর্মসূচি করেনি। ইতিপূর্বেও সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করাসহ খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.