এস এম জহিরুল ইসলাম গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলে জানা যায়, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মানুষ গৃহবন্দী। আর এ কারণে ঘর থেকে মানুষ বের হচ্ছে না। লকডাউনে গোটা বাংলাদেশ।
কিন্তু সবচেয়ে কষ্টে আর অনাহারে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলোর দাম কমেনি বরং বেড়েছে। রিকশা মালিক কে কিছুদিন পূর্বে ৫০টাকা জমা দিলেও এখন তা বেড়ে ৬০ টাকা। দৈনিক ৫০০টাকা ইতিপূর্বে ইনকাম হলেও, এখন একশ থেকে দেড়শ কিংবা ২০০টাকা ইনকাম হচ্ছে। ছেলেমেয়ে সংসার নিয়ে কোনরকমে কষ্টে অনাহারে দিন কাটছে এসকল নিম্ন আয়ের মানুষগুলোর।