এস এম জহিরুল ইসলাম গাজীপুর: বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সাবেক সদস্য সুলতান মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে গাজীপুর জেলার পক্ষ থেকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি, সাইটালিয়াসহ কয়েকটি এলাকায় প্রায় দুই শতাধিক ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোর সামনে তিন ফুট অন্তর অন্তর নিরাপত্তা চিহ্ন আঁকা হয়।
তিনদিন যাবত চলা এ কর্মসূচি আরো দুই দিন চলবে বলে জানান ওই ছাত্রলীগ নেতা। পর্যায়ক্রমে সকল হাটে বাজারে এটি বাস্তবায়ন করা হবে। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা এটাকে অত্যন্ত পজেটিভ চোখে দেখছেন। ভয়ানক মহামারী করুনার ছোঁয়াচে লক্ষণ মোকাবেলায় এই উদ্যোগ গ্রহণ। একে অন্যের যে সামাজিক দূরত্বের কথা বিশ্লেষকরা বলেছেন সেটি বাস্তবায়ন করার জন্যই ছাত্রলীগের এ ধরনের আয়োজন।