এস এম জহিরুল ইসলাম গাজীপুর: বিভিন্ন শ্রেণি-পেশার মানুষগুলো যখন গৃহবন্দী, লকডাউন এ জীবন যাপন করছে। দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করেছে। অথচ মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এখন তারা ঘর থেকে বের হতে পারছেনা।
দুর্যোগপূর্ণ সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন মামুন সরকার। তিনি শ্রীপুর পৌর যুবলীগের একজন সক্রিয় কর্মী। গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এর দিক নির্দেশনায় ১৮০জন হতদরিদ্র মানুষের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড ৫ নং ওয়ার্ডের দরিদ্রদের মাঝে বিনামূল্যে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ও আলু।
মামুন সরকার বলেন, মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (এমপি)র মানবিক উপশহর গড়ার প্রত্যয় নিয়ে সর্বদা কাজ করে যাচ্ছি। মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের দুঃসময়ে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে থেকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত।