Tuesday, August 18

শ্রীপুরে ছিন্নমূল কর্মহীন অসহায় মানুষের পাশে মতিন আশিকী

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর: বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশের নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা। তবে সমাজের বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পাড়া মহল্লার ছিন্নমূল কর্মহীন অসহায় মানুষের পরিবারের মাঝে মাস্ক সাবান বিতরন করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌছে দিবেন বলে জানান কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মতিন আশিকী ।

সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে এ সেবা দিয়ে যাচ্ছি, এবং ভাসমান ব্যাটারী চালিত অটো ও রিক্সা চালকদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অব্যাহত থাকবেন বলে জানান তিনি। ।

আলহাজ্ব মাওলানা এম এ মতিন আশিকী বলেন, বিশ্বের মানুষ আজ মহাসংকটে, তাই আমার ক্ষুদ্র প্রয়াসে ছিন্নমূল কর্মহীন অসহায় মানুষদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সবার প্রতি বিনীত অনুরোধ এই মহাসংকটে আপনারাও মানুষের পাশে দাঁড়ান। যতদিন পর্যন্ত করোনা দুর্যোগ শেষ না হবে ততদিন পর্যন্ত দরিদ্র মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.