Tuesday, August 18

শ্রীপুরে পারিবারিক কলহ ও হতাশায় পোশাক শ্রমিকের আত্মহত্যা

0

এস এম জজিরুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহে পোশাক শ্রমিক কামাল হোসেনের (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কামাল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাসলিগাও গ্রামের আব্দুল করিমের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের শ্বশুর বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, প্রায় পাঁচ বছর আগে বেড়াইদেরচালা গ্রামের জয়নালের মেয়েকে বিয়ে করে কামাল। তাদের ঘরে কোনো সন্তান নেই। কামাল শ^শুর বাড়িতে থেকে পলমল গ্রæপের স্থানীয় আসওয়াদ পোশাক কারখানায় চাকুরী করতো। গত তিন মাস আগে তার চাকরি চলে যায়। এ নিয়ে স্ত্রী ও শ^শুর বাড়ির লোকদের সাথে তার প্রায়ই ঝগড়া লেগে থাকতো। সে শ^শুর বাড়িতে থাকলেও স্ত্রী একই গ্রামে অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকতো। গত তিন দিন যাবত স্ত্রীর সাথে তার যোগযোগ ছিল না বলে স্থানীয়রা জানায়। গতকাল বাসা থেকে বের হয়ে সে আর রাতে বাসায় ফেরেনি। সকালে স্থানীয়রা বাড়ির বাহিরে পাশের জলপাই গাছে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সংসারে বনিবনা ও চাকরি হারানোর হতাশায় সে আতœহত্যা করে থাকতে পারে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদনের পর আতœহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.