Wednesday, September 9

শ্রীপুরে পিস্তল মাসুদ সহ গ্রেফতার দুই

0

এস এম জহিরুল ইসলাম: গাজীপুরের শ্রীপুরে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাত সাড়ে ৩টায় শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের পিস্তল মাসুদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতিরবাজার এলাকার রাজীব হোসেন (২৫) ও উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে পিস্তল মাসুদ (২৮)। এ সময় তাদের ঘর থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিলাব গ্রামের পিস্তল মাসুদের বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.