এস এম জহিরুল শ্রীপুর গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন কামরুল হাসান মন্ডল। শনিবার (০৬ জুন) তাকে বৈধ করা হয়।
এর আগে ঋণ খেলাপি দেখিয়ে গত বুধবার (১৯ জুন) বিকেলে তার মনোনয়নপত্র বাতিল করেন শ্রীপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা এলিন।
পরবর্তীতে রবিবার (৩০ জুন) গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করেন। শনিবার শুনানি শেষে মনোনয়ন ফেরত পান কামরুল।
উল্লেখ্য, চলতি বছরের ২১জানুয়ারি কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে করে আসনটি শূন্য হয়ে পড়ে।
চেয়ারম্যান পদে শূন্য আসনে উপনির্বাচনে নয় জন প্রার্থী তাঁদের মনােনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জুলাই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। এবং ২৫ জুলাই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।