Wednesday, August 26

শ্রীপুরে মাদক,সন্ত্রাস-জঙ্গিবাদ, ইভটিজিং-নারী নির্যাতন বিরোধী র‍্যালী অনুষ্ঠিত

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ বাল্যবিবাহ ও ইভটিজিং নারী নির্যাতন বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার টেংরা বাজারে মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ এর সভাপতিত্বে গাজীপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব হাসানের সঞ্চালনায় কথা বলেন তেলীহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন লিটন (চুক্কা)। শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা রায়হানুর আকন্দ সোহেল প্রমূখ।

এতে অংশ নেয় টেংরা আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী সহ এলাকার স্থানীয়রা।

আলোচনা সভায় বক্তারা শ্রীপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন মুক্ত রাখতে এক সুরে সুর মিলিয়ে অঙ্গীকার করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.