Saturday, August 1

শ্রীপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

0

গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে রোগিদের বিনামূল্যে চিকিৎসাসেবা সহ ঔষধ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৯শে অক্টোবর) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ফ্রি চিকিৎসাসেবা উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন সবুজ।

শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ এর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মৃধাসহ বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.