Monday, September 14

শ্রীপুরে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে শিশুর মৃত্যু

0

এস এম জহিরুল ইসলাম: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকায় রিথী নামে সাড়ে তিন বছরের শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। ১৯ আগস্ট রবিবার সকাল সাড়ে সাতটায় টেপির বাড়ি -ছাতির বাজার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রিথী আক্তার টেপির বাড়ি গ্রামের রানা মিয়ার তৃতীয় সন্তানের মধ্যে ছোট মেয়ে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রাস্তার পশ্চিম থেকে পূর্ব পাশে নাজিম উদ্দিনের বাড়ি থেকে ছয় মাস যাবত রাস্তার উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিল আব্দুল মালেক।

নিহত শিশুর বাবা রানা মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রতিদিন আমার জান্নাতে টুকরা রাস্তার ওপারে ফুফুর বাড়িতে যাই । আজও যাওয়ার পথে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে আমার জান্নাতের টুকরা মারা গেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশকে পাঠানো হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.