Friday, November 6

শ্রীপুরে সমকাল সুহৃদের বিজয় দিবস উপলক্ষ্যে র‌্যালি

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ শ্রীপুর ।

আজ ১৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় গাজীপুরের শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয় র‌্যালি।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, সমকাল গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, সমকাল সুহৃদ সমাবেশ শ্রীপুরের সভাপতি প্রভাষক নূরে আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ নিশাত, প্রথম আলো শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা, মানবকন্ঠ শ্রীপুর সংবাদদাতা রাজীবুল হাসান, সমকাল সুহৃদ সমাবেশ শ্রীপুরের সহ সভপতি ছড়াকার ও শিশু সাহিত্যিক জয়নুল আবেদীন স্বপন, যুগ্ন সাধারণ সম্পাদক ছাইম খন্দকার, সাংগঠনিক সম্পাদক কাওসার মাহমুদ, অর্থ সম্পাদক মিশকাত রাসেল, সহ অর্থ সম্পাদক সোহাগ আল হাসান, দফতর সম্পাদক মামুন অর রশিদ, সহ দফতর সম্পাদক প্রমীর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসাইন তযু, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় সাহা বাঁধন, সহ সাংস্কৃতিক সম্পাদক শেখ জসীম উদ্দিন, ক্রীড়া সম্পাদক এসএম তানজীদ আশরাফ, সহ ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নূর আহাদ বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুনায়েদ রুবেল ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, খবর বাংলাদেশের শ্রীপুর প্রতিনিধি এস,এম জহিরুল ইসলাম, শাহিদা আক্তার স্বর্ণা, লাল চাঁন, জয়, প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.