শ্রীপুরে সরকারের প্রচারণায় জেলা আ’লীগের ‘উঠান বৈঠক’

0

গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে সরকারের উন্নয়ন প্রচারণায় উঠান বৈঠক করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। পৌরসভার ২নং সিএন্ডবির চন্নাপাড়া এলাকায় পৌর কাউন্সিলর হাবিবুল্লাহর বাড়িতে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকের সফলতা আওয়ামী লীগের অগ্রযাত্রা এই স্লোগান-কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারের জন্য ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ‘উঠান বৈঠক’ এর রুপকার বাংলাদেশ আওয়ামীলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, ‘বর্তমান সরকার দেশের তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে সকল পর্যায়ে উন্নয়নের সূচনা করেছেন। সরকারের এই ধারাবাহিক উন্নয়নকে চলমান রাখতে আগামী সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে গাজীপুর ৩ আসনে প্রার্থী হয়ে মানুষের সেবা করতে চাই।’

শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিনের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মড়ল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক আইয়ুব হাসান ভূইয়া, গাজীপুর জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আব্দুল লতিফ,উপ-প্রচার সম্পাদক আক্তারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল,মহিলা সম্পাদক লৎফুন্নাহার মেজবাহ,যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির হিমু,কৃষি সম্পাদক আমির হামজা,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হাবিব খান, তেলিহাটি ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট মোশারফ হোসেন ভূইয়া,শ্রীপুর পৌর প্যানেল ও শ্রীপুর পৌর আওয়ামীলীগ নেতা মেয়র আমজাদ হোসেন বি,এ, শ্রীপুর উপজেলা তাতীলীগ সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমির হামজা, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,বঙ্গবন্ধুও জাতীয় চারনেতা পরিষদ শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ জুয়েল মাহমুদ আসিফ,গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাদাত হোসেন মাশরাফি প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.