এস এম জহিরুল ইসলাম গাজীপুর প্রতিনিধি:নভেল করোনা ভাইরাস আতংকে পুরো বাংলাদেশ লক ডাউনে। খেটে খাওয়া গরীব অসহায় দরিদ্র মানুষগুলো এখনো সড়কে। তাদের ঘামে ভেজা টাকা দিয়ে চলে সংসারের যাবতীয় কেনাকাটা।
মানুষ যখন ঘর থেকে বের হচ্ছে না, কলকারখানা যখন চলছে না, ঠিক এমন সময় হতদরিদ্ররা খুব বিপদে পড়ে গেছেন। দুবেলা-দুমুঠো খাবার খাবে সেই ব্যবস্থা নেই। এমন সময় শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা ব্যারিস্টার মামুন হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছেন। নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন চাল, ডাল, ভোজ্য তেল, সাবান বিতরণ করার জন্য। গতকাল শনিবার উপজেলার মাওনা চৌরাস্তা সহ বিভিন্ন জায়গায় হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ওই পণ্যগুলো বিতরণ করা হয়।
ব্যারিস্টার মামুন বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে মহান আল্লাহপাক সকলকে হেফাজত করুক। হতদরিদ্র মানুষগুলো ঘর থেকে বের হতে পারছেনা। গরিব রিক্সা চালক, ভ্যানচালক পেটের দায়ে এখনো সড়কে রয়েছে। তাদেরকে আমার দিক থেকে সামান্য চেষ্টা করেছি উপকার করার জন্য। আগামী দিন হতদরিদ্রের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।