Wednesday, August 19

শ্রীপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর: প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বের অধিকাংশ দেশ আক্রান্ত। যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আমাদের বাংলাদেশ নামক মানচিত্রে। হতদরিদ্র এই দেশে ছড়িয়ে পড়ায় নিম্ন আয়ের মানুষগুলো পড়েছে বিপাকে। দুবেলা-দুমুঠো খাবার খাবে কাজ করে সে সাধ্য এখন আর নেই। গোটা বাংলাদেশ লকডাউনে। গৃহবন্দি এসকল হতদরিদ্রদের পাশে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সোহাগ মন্ডল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

গত (০৫ এপ্রিল) রবিবার উপজেলার বরমী ইউনিয়নের বালিয়াপাড়া ও কাশিজুলি এলাকায় দিনমজুর হতদরিদ্র ১২০টি পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন সোহাগ মন্ডলের নিজ অর্থায়নে। খাবারের তালিকায় ছিল আটা, ডাল, আলু, পিয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস। হতদরিদ্ররা দুর্যোগ মুহূর্তে এসকল খাবার পেয়ে অনেক আনন্দে আপ্লুত।

সোহাগ মন্ডল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি। প্রাণঘাতী করোনা ভাইরাসের দুঃসময়ে আমার এলাকার দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিন আমার চেষ্টা অব্যাহত থাকবে। এসময় শ্রীপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.