Thursday, September 17

শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ আহত ৪

0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতরে বেসরকারি একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৪ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ক্যাম্পের ভেতরে আচড়ে পড়ে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিধ্বস্ত হেলিক্পটারটি কোন প্রতিষ্ঠানের, তা এখনও জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। এবিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা বলছেন, পরে জানানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.