Friday, November 20

ষোড়শ সংশোধনীর রায় পুনর্বিবেচনার জন্য সরকার তৈরি হচ্ছে : আইনমন্ত্রী

0

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি পরীক্ষা করা হচ্ছে। পড়ে দেখা হচ্ছে। রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণের অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আইনমন্ত্রী। জাতীয় শোক দিবস উপলক্ষে খাবার বিতরণের ব্যবস্থা করে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, আমরা রায়কে শ্রদ্ধা করি। তবে রায়ের সঙ্গে একমত পোষণ করি না। তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি পরীক্ষা করা হচ্ছে। পড়ে দেখা হচ্ছে।

মন্ত্রী বলেন, রায়ে যেসব অপ্রাসঙ্গিক কথা এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.