Thursday, September 24

ষোড়শ সংশোধনী বাতিলের শুনানিতে আন্তর্জাতিক আইনজীবী চেয়ে আবেদন

0

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রিভিউ শুনানিতে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে বার কাউন্সিলে আবেদন করা হয়েছে।

আজ সোমবার বার কাউন্সিলে এ আবেদন করেন হাইকোর্টে এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী আইনজীবীদের মধ্যে একজন।

রেজিস্ট্রি ডাকযোগে এ আবেদন করা হয়। আবেদনে ষোড়শ সংশোধনী বাতিলের রিভিউ শুনানিতে ভারতীয় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজ্ঞ অ্যাডভোকেট আগারওয়াল আমবুজ, অ্যাডভোকেট আগারওয়াল অনামিকা গুপ্তা ও অ্যাডভোকেট অধিমুলাম ভেঙকোটেরমানকে নিযোগের অনুমতি চাওয়া হয়। আবেদন পাওয়ার ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.