প্রচণ্ড জ্বর নিয়ে মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী বেবী নাজনীন। তার ছোটভাই এনাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এনাম সরকার বলেন, গত দুই দিন ধরে তিনি বাসায় জ্বরে ভুগছিলেন। জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় মঙ্গলবার রাতে ৮টার দিকে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
প্রয়োজনীয় পরীক্ষার জন্য বেবি নাজনীনের শরীর থেকে রক্ত নেয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকেরা তার জ্বরের কারণ জানতে পারবেন।
জনপ্রিয় এ সংগীতশিল্পী রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন। বেবি নাজনীন এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক।
বেশির ভাগ সময় তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। গত এক মাস ধরে তিনি ঢাকায় আছেন।