
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)।
রোববার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসির যুগ্ম সচিব মো. আবুল কাশেম এই কথা জানান।
ইসির যুগ্ম সচিব মো. আবুল কাশেম বলেন, গতকাল ছিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। গতকাল পর্যন্ত কেউ প্রত্যাহার করেননি। নিয়ম রয়েছে, প্রত্যাহারের শেষ দিনের পরের কার্য দিবসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করার। তাই আজ আমরা এই তালিকা প্রকাশ করেছি।
তিনি বলেন, ইসি সচিবের কাছে তালিকা দিয়েছি। আজ বা আগামীকালের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।