Wednesday, September 2

সংসদ চত্বরে সৈয়দ আশরাফের মরদেহ

0

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে।
আজ রোববার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স সংসদ ভবন চত্বরে আনা হয়। এখানে তার প্রথম জানাজা হবে। এরপর কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজা শেষে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফকে দাফন করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ মারা যান। শনিবার (৫ জানুয়ারি) তার মরদেহ দেশে আনা হয়।
সংসদ ভবনে প্রথম জানাজা শেষে হেলিকপ্টারযোগে মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১২টায় শোলাকিয়া ঈদগাহে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা বেলা ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশরাফের মরদেহ ফের ঢাকায় আনা হবে এবং বিকেলে বনানী করবস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.