Wednesday, September 16

সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর সংবাদ সন্মেলন

0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলার ভাটিয়ারীস্থ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে উক্ত সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সন্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থী হওয়ান ঘোষনা দিয়ে পরিচিত হন সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরামের ছোট ভাই মোহাম্মদ ইমরান। তিনি বলেন, অশিক্ষা আর অপরাধ প্রবণতা আমাদের এ জনপদকে খুড়ে খুড়ে খাচ্ছে। যদিও জননেত্রী শেখ হাসিনার দেশ প্রেমিক সরকার এ খাতে উন্নয়ননের জন্য ব্যাপক বরাদ্দ এবং কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমন কঠিন পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্রে চৌকস ও মেধাবী,ব্যবসা ক্ষেত্রে সফল ব্যক্তি হিসেবে এবং বঙ্গবন্ধুর মহান আদর্শে উত্তরসূরী হিসেবে চুপ করে বসে থাকা আমার বিবেকের কাছে সমীচীন বলে মনে হচ্ছে না। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিবেন, এ বিশ্বাস এবং যোগ্যতা আমার আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.