Tuesday, September 15

সংসদ ভোটের আগে ৩ সিটি নির্বাচন গুরুত্বপূর্ণ: সিইসি

0

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন সিটির (রাজশাহী, সিলেট ও বরিশাল) নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তিন সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

কেএম নূরুল হুদা বলেন, দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে অনুপ্রবেশ করবো। সুতরাং সেই প্রস্তুতির আগে এই তিন সিটি নির্বাচন আমাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন এবং এই নির্বাচনে সহায়তাকারী সকল কর্মকর্তাসহ সকলের জন্য এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত রয়েছেন।

এছাড়াও পুলিশ ও র‌্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই এ তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.