Saturday, August 22

সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম ইত্তেফাক অনলাইনকে জানান, সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

বগুড়া-১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শনিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.