Wednesday, November 18

সংসার ভাঙছে শখ-নিলয়ের

0

জনপ্রিয় তারকা দম্পতি নিলয়-শখের নাম। অনেক দিন ধরেই মিডিয়াতে চলছিল এই জুটির বিচ্ছেদের গুঞ্জন। এবার তাতে ঘি ঢালল তাদের রিলেশনশিপ স্ট্যাটাস। এর মধ্যে শখ তার রিলেশনশিপ স্ট্যাটাসে ‘ম্যারেড টু নিলয় আলমগীর’ এর পরিবর্তে এখন সিঙ্গেল লিখে রেখেছেন।

অন্যদিকে, নিলয়ের সম্পকের্র জায়গায়ও নেই শখের নাম। শুধু তা-ই নয়, নিলয় তার ফেসবুক আইডির ‘অ্যাবাউট’ অপশন গোপন করে রেখেছেন। তবে এ বিষয়টি নিয়ে শখ ও নিলয় কেউ সরাসরি কিছু বলেননি।

এ প্রসঙ্গে নিলয় জানান, আমাদের মধ্যে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অনেক দিন ধরে আমরা আলাদা থাকছি। নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আর কিছু বলতে চাই না।

শখ ও নিলয়ের এমন স্ট্যাটাস দেখে পরিষ্কার হয়েছে তারা এখন আর একসঙ্গে নেই। অনেক দিন ধরে দুইজনের এই সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল। সহকর্মী শিল্পী ও পরিচালকের কেউ কেউ এমনটাও বলছিলেন, কয়েক মাস ধরে তারা দুইজন নাকি এক ছাদের নিচেও থাকছেন না।

গত বছরের ৭ জানুয়ারি রাতে হঠাৎ করেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন শখ ও নিলয়। বিয়ের খবর জানাজানি হলে ফেসবুকে ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ পরিবর্তন করে ‘ম্যারেড টু নিলয় আলমগীর’ লেখেন। কিছুদিন আগে সেই স্ট্যাটাস আবার বদলে গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.