Monday, July 27

সচিব-ব্যবসায়ীদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান

0

ন্যাশনালনিউজ২৪বিডি.কম: আয়কর মেলা-২০১৭ মেলার বাড়তি আকর্ষণ করদাতাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান। এ আইডি কার্ড সাধারণ করদাতাদের পাশাপাশি বিভিন্ন মহলে বেশ সাড়া ফেলে। প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের আয়কর মেলায় এ কার্ড প্রদান করা হচ্ছে।

মেলায় সাধারণ করদাতাদের পাশাপাশি সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইটি বিশেষজ্ঞ, সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ’ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মেলার চতুর্থ দিন শনিবার মেলা প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়। এ ছাড়া সকালে মেলা প্রাঙ্গণে ডিসিসিআই এর সভাপতি হোসেন খালেদকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.