সজিনার যতো উপকারিতা

0

খাদ্যরসিক বাঙালির অতিপ্রিয় সজিনা। তার ডাঁটা, পাতা, ফুল কিছুই ফেলা যায় না। পুষ্টিবিদরা জানাচ্ছেন, সুষম খাবার বলতে যা বোঝায় সজনে হল তাই। সজিনাতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যলসিয়াম, পটাশিয়াম, আয়রন রয়েছে। রয়েছে অ্যান্টিঅক্সিডান্টও। এই সময়ে রোজ ডায়েটে সজিনা রাখলে ঋতু পরিবর্তনের সময়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে স্বাভাবিকভাবেই। মুক্তি পাওয়া যাবে জ্বরজারি থেকেও।

তাহলে চোখ রাখা যাক সজনের গুণাগুণে-
১. বিশেষজ্ঞদের মতে, জলবসন্ত, ডায়েরিয়া, লিভারজনিত বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সজিনার মধ্যে।
২. ফসফরাস থাকার কারণে হাড় মজবুত রাখতে সাহায্য করে সজিনা।
৩. হার্ট তরতাজা রাখতেও সজনের ভূমিকা অনন্য।
৪. আধুনিক চিকিৎসকরা সজিনার মধ্যে হাঁপানি উপশমের উপাদানও চিহ্নিত করেছেন।
৫. রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে এই সজিনা সবজি।
৬. রক্তাল্পতা সারাতে, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতেও ডায়েটে সজিনা রাখতে পারেন।

রোজ যদি সজিনা ডাঁটা চিবোতে ভাল না লাগে, সজিনা ফুলের বড়া বা চচ্চরিও চেখে দেখতে পারে। তবে এখন বাজারে সজিনার ফুল পাবেন না। তাই ডাঁটাই ভরসা। তবে কোনভাবেই ডায়েট থেকে তাকে তাড়ানো যাবে না এই মৌসুমে। শরীরটাকে ঠিক রাখতে হবে তো!
সূত্র: আনন্দবাজার

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.