Saturday, September 12

সজীব ওয়াজেদ জয়ের ৪৮ তম জন্মদিন আজ

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৮ তম জন্মদিন আজ শুক্রবার।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার ঘর আলো করে জয়ের জন্ম হয়। বিজয়ের পর তার নানা শেখ মুজিবুর রহমান তার নাম রাখেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারত চলে যান তিনি। তার শৈশব ও কৈশোর কাটে ভারতে। সেখানকার নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। তাদের একটি মেয়ে আছে।

লেখাপড়া করা অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত থাকলেও জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তাকে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি।

বর্তমানে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে আছেন। যদি ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে দায়িত্বশীল পদপ্রাপ্তি নিয়ে গুঞ্জন ওঠে। কিন্তু কোনো দলের গুরুত্বপূর্ণ পদেই আসীন হতে অনীহা প্রকাশ করেন তিনি।

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আজ তেমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঘরোয়া পরিবেশে তার জন্মদিনের কেক কাটা হবে বলে জানা গেছে। এ অনুষ্ঠানে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জয়ও উপস্থিত থাকবেন।

জয়ের জন্মদিনে আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, জন্মদিনে কি রান্না করব, ছেলের কাছে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জয় লেখেন, এখন আমার পরিবারের সাথে সময় কাটাচ্ছি। মা জিজ্ঞেস করছিল আমার জন্য কী রান্না করবে। খাওয়া-দাওয়ার ব্যাপারে আমি খুঁতখুঁতে না, মায়ের হাতের সব রান্নাই আমার পছন্দ।

তবে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আজ তেমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঘরোয়া পরিবেশে তার জন্মদিনের কেক কাটা হবে বলে জানা গেছে। এ অনুষ্ঠানে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জয়ও উপস্থিত থাকবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.