Sunday, August 23

সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু, দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড়

0

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাব অনেকটা স্বাভাবিক হয়ে আসায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ঢাকার নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৬টা থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরীণ নৌরুটগুলো সব ধরনের নৌযান চলাচল শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে।

এর আগে রোববার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরাত দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান সোমবার সকাল থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটগুলোতে সব ধরনের নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে আবহাওয়া বিরূপ থাকায় শনিবার রাত থেকে পদ্মা-মেঘনাসহ দেশের কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। পরে রোববার সকাল থেকে দেশের আরো কয়েকটি নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.