সন্তানের সামনে মাকে বিবস্ত্র করে মারধর

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে পাঁচ বছরের এক শিশুর ছেলের চোখের সামনে তার মাকে বিবস্ত্র করে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর)  দুপুরে বগা ইউনিয়নের সাবপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় ওই শিশুর মাকে বাউফল উপজেলা সাস্থ্যকম্প্লেক্সে  ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের ধলা মিয়ার সাথে তার বড় ভাই মন্নান মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন দুপর দেরটার দিকে মন্নান মিয়া একটি বিরোধীয় জমিতে রেনট্রি গাছ লাগানোর সময় ধলা মিয়ার স্ত্রী মাহফুজা আক্তার বাধা দেয়। এতে মন্নান মিয়া ও তার ছেলে মুকুল, জসিম ও মনিরসহ ৭-৮ জন মিলে মাহফুজা আক্তারকে এলোপাতাড়ি ভাবে পেটায় । একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করে।

মাহফুজা আক্তার জানান, মারধরের সময় হামলাকারীরা তার পরনের কাপর টেনে হেছরে ছিড়ে বিবস্ত্র করে ফেলে। এ দৃশ্য দেখে তার পাঁচ বছরের ছেলে মুন্না কান্নাকাটি করলেও তিনি নিস্তার পাননি। বরং তাকে চুলের মুঠি ধরে মাঠিতে ফেলে মারাই করা হয়েছে। এসময় বাড়িতে তার স্বামী ছিলেননা। খবর পেয়ে তার স্বামী এসে তাকে উদ্ধার করে বাউফল  উপজেলা সাস্থ্যকম্প্লেক্সে এনে ভর্তি করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.