এস এম জহিরুল ইসলাম: অভাবের সংসার মানুষের দ্বারপ্রান্তে ঘুরে ঘুরে টাকা তোলাই হচ্ছে যার পেশা। সংসারে রয়েছে স্ত্রী সহ আরো পাঁচ ছেলেমেয়ে। এদেরকে নিয়েই ভিক্ষা করে চলে দৃষ্টি প্রতিবন্ধী মোমেন মিয়ার সংসার। ইতিমধ্যে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে আরও একটি শিশু সন্তান। সেই শিশু সন্তানকে নগদ চার হাজার টাকা ও এক বস্তা চালের বিনিময়ে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এই এলাকারই সাহেদ আলীর ছেলে মোমেন মিয়া শিশুটির পিতা।
গত ৭ জানুয়ারি সোমবার মাওনা বাজারের সুনিলের প্রাইভেট হাসপাতালে শিশুটি জন্ম নেয়। শিশুটির দায়িত্ব নিয়েছেন একটি নিঃসন্তান দম্পতি। একই উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা গ্রামের ছাত্তার মিয়া সংসার জীবনে দুই বিয়ে করেন,তার দীর্ঘদিন সন্তান না হওয়ায় প্রথম স্ত্রী ঢাকার একটি হাসপাতাল থেকে একটি ছেলে সন্তান এনে লালন পালন করে আসছে। ছাত্তার মিয়ার দ্বিতীয় স্ত্রীরও সন্তান না হওয়ায় মিনারা বেগম মোমেন মিয়ার শিশুটি লালন পালনের জন্য নিয়ে যান। ছাত্তার মিয়ার দ্বিতীয় স্ত্রী মিনারা বেগম বলেন, মোমেন মিয়ার আরো পাঁচ জন সন্তান রয়েছে। তাদের পরিবারের অনুমতিক্রমে এই শিশুটিকে আমার কাছে হস্তান্তর করে দিয়েছে।
মোমেন মিয়ার দেয়া তথ্য মতে শিশুটিকে বরন পোষন করতে না পারায় এমনিতেই দিয়ে দেওয়া হয়েছে। এতে কোন লিখিত চুক্তিবদ্ধ করা হয়নি। এবং কোন প্রকার আর্থিক লেনদেন কথা হয়নি। তবে এক বস্তা চাউল আর চার হাজার টাকা তাদেরকে দিয়ে গেছেন।
শিশুটির মা হুসনা বেগম জানান, অভাবের সংসারে ভরণপোষণের ক্ষমতা নেই। আমাদের আরও পাঁচ সন্তান রয়েছে তাদেরকে নিয়ে সংসার চলতে খুব কষ্ট হয়। তাই আমরা এই সন্তানকে দিয়ে দিয়েছি আমাদের কোন প্রকার দাবি-দাওয়া নেই।