
চকরিয়া উপজেলার বি,এম, চর ইউনিয়নের মুবিন পাড়া এলাকায় বিগত ছয় দিন আগে চৌর্যবৃত্তিতে হাতেনাতে (গাড়ির চাকাসহ) ধরা পড়লেও নির্লজ্জভাবে চোর নুরুল ইসলাম (৪৫) প্রকাশ বলি নুসালাম ও তার স্বজনরা এখনো বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। এলাকার রাস্তাঘাট, দোখানপাঠ ও বাজার ইত্যাদিতে এই ঘৃনিত কর্মযজ্ঞ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। গতকাল বিকেলের দিকে চোর সিন্ডিকেট প্রধান ও প্রকাশ্যে হুমকিদাতা সুলাইমান পুত্র সাদেক (৩৫), চোর নুরুল ইসলাম ও তার ভাই নুরুল আলমসহ অন্যান্যদেরকে খোশ গল্প, হাসি-টাট্রা ও আড্ডা মারতে দেখা যায়। তাছাড়াও বলদর্পি মনোভাবে চোখ রাঙানো, এবং বাহুবলী কর্মযজ্ঞে তৎপর রয়েছে বলে স্থানীয় জনসাধারণের অভিযোগ। তাদের চক্রান্ত ও ষড়যন্ত্রে থেমে যায় বিচার কার্যক্রম।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ভদ্রলোক জানিয়েছেন যে, প্রকাশ্যে বিচার করলে হামলা করা হবে।
গত রাত ৭ ই জুলাই, সোমবার রাত নয়টার দিকে বিচারটি করার ফাইনাল সিদ্ধান্ত থাকলেও চোরের বড় ভাই নুরুল আলম নির্ধারিত টাইমের প্রায় এক ঘন্টা পরে এসে চোর নুরুল ইসলাম মামলায় হাজিরা দিতে গিয়ে এখনো পৌঁছায়নি বলে পূণ:রায় সময় নিয়ে রাত বারোটার পর সাদেকগংদের চক্রান্তে বিচার করতে দিবেনা মর্মে ব্যাপক হুমকি-ধমকি দেয়ার নিমিত্তে বর্তমান ইউপি সদস্য, জনাব মুহাম্মদ জুনাইদ সন্ত্রাসী চোর সিন্ডিকেটের মতিগতি বুঝতে পেরে বিচারটি স্থানীয় চেয়ারম্যান, জনাব এস, এম, জাহাঙ্গীর আলমের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেন। সেখানেও সিন্ডিকেট চক্রের পক্ষ থেকে বিভিন্ন হুমকি পাচ্ছে বলে ইউপি সদস্য মুহাম্মদ জুনাইদ জানান।
উল্লেখ্য যে,চোর নুরুল ইসলাম (বলি নুসালাম) মূলত একজন পেশাদার চোর। ইতোপূর্বে সে একই এলাকার ওমর আলীর বাড়ি থেকে বেশ কিছুদিন আগে রড চুরিতে ধরা পড়ে। সৌভাগ্যক্রমে চোর নুরুল ইসলাম বর্তমান চোকিদার নুরুল ইসলাম (একই নাম) পরস্পর বেয়াই হওয়ায় হাতে পায়ে ধরে বিষয়টি গুপ্তভাবে সুরাহা করতে গিয়ে ও ফাঁস হয়ে যায় সেই কাহিনী। এটা নিয়েও এলাকায় ব্যাপক তোলপাড় চলেছিলো বেশ কিছুদিন। এসব শুরগোল বন্ধ হতে না হতে আবারও সিমেন্টের বস্তা চুরি করে নতুন কাণ্ড বাধায় ঐ চিহ্নিত চোর নুরুল ইসলাম। তার রেশ কাটতে না কাটতে আবারও এক দূর্ধর্ষ চুরির (গাড়ির চাকা) সুত্রপাত ঘটায় নুরুল ইসলাম।
অনুসন্ধানে জানা যায় যে,চোর নুরুল ইসলাম যথেষ্ট স্বাবলম্বী। তার সম্পদের খবর নিয়ে জানা যায়, তিন লাখ টাকার গরু, একশ মণ ধান, মৌসুমি ফসল, একটি সেচ পাম্প ও একটি ভ্যানগাড়িসহ তার এক ছেলে এবং এক জামাতা প্রবাসে প্রচুর টাকা উপার্জন করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় স্থানীয় শত শত মানুষের অভিযোগ যে, মূলত নুরুল ইসলাম সে একজন পেশাদারী চোর। তার পক্ষে সমাজের কতিপয় চিহ্নিত লোক অবস্থান নেয়ায় আমরা অবাক হচ্ছি যে, কিভাবে তারা চোরের পক্ষে কথা বলছে!
এসব হুমকি ও ষড়যন্ত্রের বিষয়ে বর্তমান ইউপি সদস্য মুহাম্মদ জুনাইদের কাছে জানতে চাইলে তিনি তার সত্যতা নিশ্চিত করেন।