Monday, August 24

সন্ত্রাসী হামলার শিকার নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অপু

0

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইনিয়নের এস টি আই উচ্চ বিদ্যালয়ের গেটের কাছে ১৮.০৯.১৯ ইং বুধবার দুপুর অনুমানিক ১২.৩০ মিনিটের সময় ২৫-৩০ জনের এক দল সন্ত্রাসী বাহিনী অতর্কিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপুর কে হত্যার উদ্দেশ্য হামলা করে বলে জানিয়েছেন তার ভাই শাহারুল। তিনি আরো বলেন,
পূর্ব শত্রুতার জেরে অপু কে হত্যার হত্যার উদ্দেশ্যে অপেক্ষমান ২৫-৩০ জনের সন্ত্রাসী বাহিনী এস টি আই উচ্চ বিদ্যালয়ের গেটের কাছে মোটরসাইকেল থেকে নামা মাত্রই অতর্কিত হামলার শিকার হয় অপু। এ সময় তাকে হকিষ্টিক, রড, রাম দা, চাইনিজ কুরাল, চাপাতি, ছুরি, রিভলবারে সজ্জিত এ বাহিনি অপুকে এলোপাতাড়ি ভাবে রড, হকিষ্টিক দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয় এবং রাম দা দিয়ে কোপাতে থাকে। হামলার স্বীকার অপুর চিকৎকারে স্থানীয় উপস্থিত জনতারা তাকে বাঁচতে এগিয়ে আসলে তাদের সহ মারপিট করতে থাকে মুন্না, রিফিউজি শফিকুল, সাজু, নাজমুল, সোলায়মান, জসিম, সালমান, আকাশ, সজীব, হৃদয়, নাজমুল হুদা, সিজু, সাজু, রিফিউজি আল আমিন, সাইফুল সহ ২৫-৩০ জনের ঐ বাহিনী।
পরে বাজারের লোকজন ও আওয়ামী লীগ, যুবলীগের কর্মীরা একতাবদ্ধ হয়ে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্থানীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাগরপুর সদর হাসপাতালের নিয়ে যায়।
এ ঘটনায় অপু সহ কমপক্ষে চার জন গুরুতর আহত হয়। আহতরা হলেন সলিমাবাদ ও তেবাড়িয়া গ্রামের মো. শাহীদুল ইসলাম অপু(৪৫), রতন ভূইয়া(৪৮), মো. সুমন খান (৩০), মাহমুদুল হক রুসদী (৩২)।
ঘটনা স্থল থেকে স্থানীয়রা এদের উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালের নিলে কর্তব্যরত ডাক্তার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. আশারফ আলী, আর এম ও মো. রকোনুজ্জামান খান, ডা. শরীফুল ইসলাম তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ সময় হাসপাতালে আহতদের স্বজন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিতি ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.