ষ্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় ২০ জুলাই শুক্রবার সন্ধ্যায় ফতেয়াবাদ এলাকাবাসীর উদ্যোগে ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ মোরশেদ এর সঞ্চালনায় আব্দুল মজিদ শাহ মাজার প্রাঙ্গনে সন্ত্রাস ও মাদক বিরোদী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী (সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর, হাটহাজারী থানা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও ফতেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ নাছির আহমেদ, উত্তর জেলা ছাত্রলীগের প্রভাবশালী নেতা পারভেজ তালুকদার, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্রভাবশালী সদস্য গাজী আক্কাস সহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে এবং এর বিরুদ্ধে এখনো অভিযান পরিচালনা অব্যহত রয়েছে। সন্ত্রাসী ও মাদক ব্যবাসায়ী যে দলের হোকনা কেন তাদের ছাড় দেওয়া হবেনা। তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করা হবে।
ফতেয়াবাদ এলাকার নুর উদ্দিন হত্যা মামলার আসামীদের হুশিয়ারী দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন- চাপাতী হাসান যত বড় শক্তিশালী সন্ত্রাসী হোকনা কেন অতিশীঘ্রই তাকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তন্তমূলক শাস্তির ব্যবস্থা করব।
হাটহাজারী মডেল থানার অফিসার্স ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন- আমার থানায় সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীরা আমার হাত থেকে ছাড় পাবেনা। আপনারা এলাবাসী আমার সাথে যোগাযোগ রাখবেন আপনাদের সাথে নিয়েই এই এলাকার সন্ত্রাস ও মাদক মুক্ত করবো।