Friday, August 21

সন্দ্বীপ উপকূলীয় এলাকায় স্বাস্থ্য সেবা বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত

0

চট্টগ্রাম: গনতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্পের উপকূলীয় এলাকায় স্বাস্থ্য সেবা বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৪ই ডিসেম্বর মঙ্গলবারে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলাস্থ এসডিআই আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা নেটওয়ার্কিং কমিটির সভাপতি ফাতেমা বেগম। জেলা নেটওয়ার্কিং কমিটির সম্পাদক ইলিয়াস কামাল বাবুর সঞ্চালনায় প্রেস কনফারেন্সের লক্ষ্য উদ্দেশ্য বর্ননার পর স্বাস্থ্য বিষয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করেন রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী অতুল কৃষ্ণ মজুমদার। সংবাদ সন্মেলনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রহমতপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার ইলিয়াস খাঁন, আজিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, সন্দ্বীপ প্রেসক্লাব সম্মানিত সভাপতি রহিম মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী সুফিয়ান মানিক, মাষ্টার হুমায়ুন কবির সেলিম, সাংবাদিক অপু ইব্রাহীম, ইসমাঈল হোসেন মনি, রিয়াদুল মামুন সোহাগ, অাসিফুজ্জামান সারাফাত, সিবিও সদস্য খালেদা বেগম, আক্তারা বেগম সহ প্রমুখ।
বক্তারা বলেন স্বাস্থ্য বিভাগের লোকবল ঘাটতি, অনিয়ম,অব্যবস্থাপনা সহ স্বাস্থ্য সেবায় কর্মরতদের কাজের অবহেলা, গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরার পাশাপাশি ১৭ জন নতুন এমবিবিএস ডাক্তার নিয়োগে সকলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে তাদের সন্দ্বীপে অবস্থান নিশ্চিত করার বিষয়ে এবং যথাযথ দায়িত্ব পালন বিষয়ে সচেতন নাগরিকদের ফলোআপ মনিটরিং এর উপর গুরুত্ব প্রদান করেন। বিশেষ করে ১০ শর্যা বিশিষ্ট হাসপাতালসহ কমিউনিটি ক্লিনিক গুলোতে নিদিষ্ঠ সময় পর্যন্ত ডাক্তারের অবস্থান নিশ্চিতে সংবাদ কর্মীদের মনোযোগ আকর্ষণ করা হয়। এছাড়াও হারামিয়া ২০ শর্য্যা বিশিষ্ঠ হাসপাতালের আন্তবিভাগ চালু না করার বিষয়টিও কেন হচ্ছেনা তা খতিয়ে দেখার জন্য নির্বাহী কর্মকর্তা বরাবরে অনুরোধ জানান।তারা আরাে বলেন যে বিভিন্ন সরকারী দপ্তরগুলোর সেবা সম্পর্কে সাধারন জনগন অবহিত নন বলে তারা সে সেবাগুলো গ্রহন থেকেও বঞ্চিত হচ্ছে তাই সাধারন জনগনকে সকল দপ্তরে সরকারী সেবা সম্পর্কিত সচেতনতামুলক প্রোগ্রাম চালু করে সেবা সম্পর্কিত তথ্য প্রদানের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.