Monday, September 7

সবার অংশগ্রহনে এবারের নির্বাচনে আনন্দ আছে- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

0

২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোটে আনন্দ ছিল না। এবার ২০০৮ সালের মতো নির্বাচন হচ্ছে। তাই এবারের নির্বাচনে আনন্দ আছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।

সিলেট-১ আসনে মহাজোটের প্রার্থী ও মুহিতের ভাই একে আবদুল মোমেন এ সময় সঙ্গে ছিলেন। আজ ভোট দেওয়ার পর মুহিত বলেন, সিলেট-১ আসনে আমরাই জিতব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, সিলেটে কয়েকটি কেন্দ্র আমি পরিদর্শন করেছি। সব কেন্দ্রেই বিএনপির এজেন্ট ছিল। আমি জিজ্ঞেস করেছি, এখানে বিএনপির এজেন্ট কারা? তাঁরা হাত তুলে বলেছেন, আমরা এজেন্ট।

এর আগে এই আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির অভিযোগ করেন, বিভিন্ন জায়গা থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। মুক্তাদিরের এই অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মোমেন বলেন, বিএনপি তো অভিযোগ করবেই। তারা সব সময় অভিযোগ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.