আগামী পহেলা সেপ্টেম্বর সবুজ আন্দোলনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ(রোববার) বিকালে ২নং গেটস্হ কার্যালয়ে সবুজ আন্দোলনের কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আগামী শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির উদ্যগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন এবং আগামী পহেলা সেপ্টেম্বর সবুজ আন্দোলনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনা কালিন মাস্ক বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত সভায় উপস্হিত ছিলেন সবুজ আন্দোলনের সদস্য উৎপল আজীজ, সুলতানা আয়শা, নুরুল কবির, সোনিয়া আজাদ, আমেনা বেগম, কাজী মেহেদী কবির।