Wednesday, July 29

সব অ্যান্ড্রয়েড ডিভাইসে চলবে ‘গুগল গো’

0

এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোনগুলোর জন্যই তৈরি করা হয়েছিল গুগলের ‘অ্যান্ড্রয়েড গো’ প্রজেক্ট। অ্যান্ড্রয়েড গো-এর জন্য রয়েছে গুগলের নানান লাইট ওয়েট গো অ্যাপ, যেগুলো কাজের ক্ষেত্রে কিন্তু অনেক পাওয়ারফুল কিন্তু ডিভাইজের অনেক কম রিসোর্স ব্যবহার করে কাজ করতে পারে। এদের প্যাকেজ সাইজও অনেক কম হয়ে থাকে, মোটামুটি ৭ মেগাবাইটের আশেপাশে।

পূর্বে গুগলের গুগল গো অ্যাপটি কেবল অ্যান্ড্রয়েড গো ডিভাইসেই ব্যবহার করা যেত; কিন্তু বর্তমানে যে কোনো ব্যবহারকারী তাদের যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগলের এই লাইট ওয়েট গুগল গো অ্যাপটি ব্যবহার করতে পারবেন। গুগল গো অ্যাপটি সাইজে অনেক ছোটো হতে পারে; কিন্তু এটা পাওয়ারফুল ফিচারে প্যাকড করা একটি অ্যাপ।

নরমাল গুগল অ্যাপের অনেক ফিচার ও টুল এই লাইট ভার্শনের অ্যাপে খুঁজে পাওয়া যাবে। যেমন- সার্চ, লেন্স, ট্রান্সলেটসহ আরো অনেক সুবিধা। গুগলের এই অ্যাপে প্রত্যেকটি ফিচারকে আরো সহজ করেছে সঙ্গে কম রিসোর্স গ্রহণ করার জন্য তৈরি করেছে আর এটা অনেক কম ও স্লো ইন্টারনেট কানেকশনেও অপারেট করতে পারে নিজেকে।

এর মানে আপনি ২জি নেটওয়ার্কেও গুগল গো অ্যাপটি রান করতে পারবেন। আপনার ফোনের প্রসেসর অনেক দুর্বল বা ইন্টারনাল মেমোরি অনেক কম হলেও সমস্যা নেই, আপনি গুগল গো অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি তাদের বিশেষ কাজে দেবে যারা এখনো পুরাতন স্মার্টফোন ব্যবহার করছেন।

তবে এক্কেবারে ও যে পুরাতন ফোনে এটি কাজ করবে এমন নয়, অন্তত আপনার ডিভাইসটি অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ ভার্শনে রান করতে হবে। যারা এখনো কিটক্যাট বা আরো পেছনের অ্যান্ড্রয়েড ভার্শন ব্যবহার করেন তাদের আসল গুগল অ্যাপই ব্যবহার করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.